English Tenses Chart with Examples | Learn All 12 Tenses Easily
English Tenses – সম্পূর্ণ গাইড | লার্জ উইথ অভিজিৎ স্যার English Tenses – সম্পূর্ণ গাইড ইংরেজি ভাষায় টেন্স (Tense) বলতে বোঝায় ক্রিয়া বা ক্রিয়ার সংঘটিত হওয়ার সময় বা কালকে। সহজ কথায়, বাক্যের মাধ্যমে কাজটি কখন ঘটেছে তা বুঝানোর পদ্ধতিই টেন্স। ইংরেজিতে বিভিন্ন টেন্স ব্যবহার করে আমরা কাজের সময় নির্দেশ করি। ইংরেজি ভাষায় টেন্স হলো বাক্যের মাধ্যমে সময় বোঝানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। ইংরেজিতে মোট তিন ধরনের সময় বা কাল আছে — Present (বর্তমান), Past (অতীত) এবং Future (ভবিষ্যত)। প্রতিটি সময় আবার চার রকম ফর্মে (Simple, Continuous, Perfect, Perfect Continuous) ভাগ হয়ে থাকে। ১. তিন প্রকার টেন্সের সংজ্ঞা Present Tense (বর্তমান কাল): বর্তমানে ঘটে যাওয়া বা নিয়মিত হওয়া কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Past Tense (অতীত কাল): অতীতে ঘটে যাওয়া কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Future Tense (ভবিষ্যত কাল): ভবিষ্যতে ঘটবে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। ২. প্রতিটি টেন্সের ৪টি রকম ফর্ম প্রতিটি সময়ের জন্য চার ধরনের টেন্স আছে — Simple (সরল) Continuous (চলমান) ...