Posts

Showing posts with the label ভাগের নিয়ম

Divisibility Rules in Math | ভাগের নিয়ম সহজভাবে ব্যাখ্যা | Learn With Abhijit Sir

Image
ভাগের বিভাজ্যতার নিয়ম (২–১২) উদাহরণসহ | Learn With Abhijit Sir ভাগের বিভাজ্যতার নিয়ম (২–১২) — সহজভাবে উদাহরণসহ বড় সংখ্যা কোনটি দিয়ে ভাগ যাবে কিনা দ্রুত বোঝার জন্য বিভাজ্যতার নিয়ম জানা জরুরি। নিচে ২ থেকে ১২ পর্যন্ত সব নিয়ম বাংলায়, ছোট ছোট উদাহরণ সহ দেওয়া হলো—স্কুল পরীক্ষাও হোক বা চাকরির পরীক্ষা—সবখানেই কাজে লাগবে। টিপস: সময় বাঁচাতে প্রথমে 2, 3, 5, 10 চেক করো। এরপর 4, 8, 9, 11—প্রয়োজনে 6 ও 12 (যেগুলো কম্বো নিয়ম)। ২ দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ অঙ্ক জোড় (০, ২, ৪, ৬, ৮) হলে সংখ্যা ২ দ্বারা বিভাজ্য। উদাহরণ: 124, 578, 990 ৩ দ্বারা বিভাজ্যতার নিয়ম সব অঙ্কের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য। উদাহরণ: 123 → 1+2+3 = 6 (৩ দ্বারা বিভাজ্য) ৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ দুই অঙ্ক ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। উদাহরণ: 1328 → 28 ÷ 4 = 7 ৫ দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ অঙ্ক ০ বা ৫ হলে সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য। ...